চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নানা অপরাধে খুলশীর চার রেস্টুরেন্টকে জরিমানা

অনলাইন ডেস্ক

২ জুন, ২০২৪ | ৮:১১ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবারসহ নানা অপরাধে  চার রেস্টুরেন্টকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ জুন) খুলশী এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

 

এসময় ‘লা মেনসা রেস্টুরেন্টে কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার পাওয়ায় ২০ হাজার টাকা, ‘দ্য পিৎজা কো রেস্টুরেন্টে লাইসেন্স না থাকার অপরাধে ৩০ হাজার টাকা এবং একই অপরাধে ক্রিমসন কাপ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, অন্য একটি রেস্টুরেন্টে অনুমোদন না নিয়ে কেক ও দই উৎপাদনের অপরাধে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন খুলশী থানা পুলিশ। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট