ওরা একটি চিঠি লিখেছে। সকলের আবেগ-অনুভূতিকে এককাট্টা করে নতুন জরির সুতোয় বাঁধানো চিঠি। লিখেছে তাদের বাবাকে, তাদের অভিভাবককে- যিনি তাদের জন্য ঈদের পোশাক না কিনে, তাদের সাথে ঈদের সেমাই ভাগাভাগি না করে ঈদ করেন না। তিনি হলেন মান্যবর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। চিঠিটি পড়ছিল যে ছোট্ট মেয়েটি সে শুধু নিজেই কাঁদেনি, কাঁদিয়েছে পুলিশ কমিশনার মহোদয়কে, কাঁদিয়েছে সকলকে। এভাবেই উপলব্ধি’র স্বজনহারা কন্যাশিশুদের সাথে ঈদ উদযাপন করলেন সিএমপি কমিশনার। সাথে ছিলেন পুনাক, সিএমপি এর সভানেত্রী জনাব রীতা দাস মহোদয়। সকলে মিলে […]