চাঁদপুর থেকে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টুসহ তার পরিবারের সদস্যদের চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালায় এবং তার পরিবারের চার সদস্যকে আটক করে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে। তিনি জানান, আটকের পর […]