ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার (২৭ মে) চট্টগ্রামের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাঠদান বন্ধ থাকলেও সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (২৬ মে) এসব কথা জানান চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান। জানতে চাইলে তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম নগরী ও উপজেলার ২ হাজার ২৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। অন্যদিকে, এখনো পর্যন্ত পাঠদান […]