মানবিক কর্মসূচি বিস্তৃত করতে ইংল্যান্ডের রেজিস্টার্ড চ্যারিটি সংস্থা হিউম্যান কেয়ারের সাথে বাংলাদেশে রেজিস্টার্ড এনজিও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পার্টনারশিপ চুক্তি সম্পাদিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) হিউম্যান কেয়ারের লন্ডনের হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর প্রোগ্রামে হিউম্যান কেয়ারের চেয়ারম্যান এডিএম ইউনুস ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যান্যদের মাঝে অ্যাশ ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক এসপি মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ইব্রাহিম উপস্থিত ছিলেন। এর আগে, মুসলিম এইড এর হেড অফিস লন্ডনে […]