চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের মঙ্গল যারা চায়নি তারাই জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে খুন করেছে। জিয়ার জীবনের শুরুই এ চট্টগ্রামে, শেষও এ চট্টগ্রামে। তিনি বলতেন- স্লোগানে মুক্তি আসবে না। আমাদের উৎপাদনমুখী হতে হবে। কর্মমুখী হতে হবে। প্রত্যেকটি মানুষের হাতে কাজ পৌঁছে দিতে হবে। তিনি শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য যুবদলের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে […]