চট্টগ্রামে ভোজ্যতেলের নতুন দর নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এখন থেকে খুচরা পর্যায়ে লিটারপ্রতি সর্বোচ্চ ১৬০ টাকায় সয়াবিন তেল বিক্রি করা যাবে, যা আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের ঘোষণা দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, খুচরা পর্যায়ে ভোজ্যতেল ১৬০ টাকায় বিক্রি করতে হবে। আমদানিকারক পর্যায়ে দর নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ১৫৫ টাকা। এটি চট্টগ্রাম মহানগর ও জেলার জন্য প্রযোজ্য […]