কোথাও কাদা মাটি, কোথাও ময়লার স্তূপ। এসব মাড়িয়ে একেকটি গাড়ি যাচ্ছে- পেছনে ধোঁয়ার মতো উড়ছে বালি। ধুলাবালি থেকে বাঁচতে পথচারীদের কেউ কাপড় দিয়ে নাক ঢাকছেন; বাসিন্দাদের কেউ বালতি-পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন। নিস্তার পাচ্ছেন না গাড়িতে যারা চড়ছেন তারাও! সড়কজুড়ে থাকা খানাখন্দের ঝাঁকুনিতে হাড়গোড় এক হওয়ার অবস্থা তাদের। বেহাল সড়কের এই বর্ণনা গ্রামীণ কোনো জনপদের নয়; নগরীর অন্যতম প্রাণকেন্দ্র বহদ্দারহাট থেকে অনন্যা আবাসিকের দিকে যাওয়া হাজি চাঁন মিয়া সড়কের। ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কে ৫ বছরের বেশি সময় ধরে কোনো […]