গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৫টায় গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ গেট থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর […]