পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর বায়েজিদের শেরশাহ কলোনি এলাকায় নিম্মবিত্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। শনিবার (১ মার্চ) ডা. মাজহারুল হক হাই স্কুল অডিটরিয়মে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মীর হেলালের পক্ষে এসব ইফতার বিতরণ করেন ২ নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন আলম। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ […]