দুই মাসে চাঞ্চল্যকর তিন খুনের দায়ে অভিযুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ছেলেবেলা থেকেই বেপরোয়া ও একরোখা স্বভাবের। কোন ধরনের পারিবারিক অনুশাসন না পাওয়া সাজ্জাদ গ্রাম থেকে কিশোর বয়সেই চলে আসে হাটহাজারীর আমানবাজার এলাকায়। সেখানেই যুক্ত হয় দুবাই থাকা আট হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী সরওয়ার ও ঢাকাইয়্যা আকবরের সাথে। দুবাই থাকা সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে হাটহাজারী, বায়েজিদ, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকায় নির্মাণাধীন ভবন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি চলছিল নীরবে। পুরো গ্রুপের নেতৃত্বে ছিল সরওয়ার। […]