‘ক্রাফট ক্যাসেল’ ও ‘কার্নিভালে’ প্রচুর ভিড়। তরুণ-যুবকসহ সব বয়সের মানুষ এসেছেন অফারে পাঞ্জাবি ক্রয় করতে। ঈদ উপলক্ষে পাঞ্জাবির উপর বিশেষ অফার দিচ্ছে বিপণী বিতানের এ দুটি শো-রুম। যেখানে ৬০০ থেকে ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে পাঞ্জাবি। একসময়ের অভিজাত শ্রেণির মানুষের মার্কেটেও ঈদ উপলক্ষে রয়েছে বিভিন্ন অফার ও ছাড়। রবিবার (১৬ মার্চ) দুপুরে নগরীর নিউমার্কেট খ্যাত বিপণী বিতানে এমন দৃশ্য দেখা যায়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়া বিপণী বিতান মানুষের কাছে নিউমার্কেট হিসেবেই পরিচিত। বর্তমানে […]