চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৫৯ লাখ ৯৫ হাজার টাকার সিগারেট ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইেন্সর দুবাই থেকে আাসা ফ্লাইট বিএস ৩৪৪ এর তিনজন যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়। তিন যাত্রী হলেন- হাটহাজারীর মোহাম্মদ শাহ্ আলম ও মো. আরফান এবং জোরারগঞ্জের আশরাফুল ইসলাম। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ […]