পটিয়ার উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া বাজারে খুঁজে পাওয়া ৩ বছর বয়সী শিশু ইব্রাহিমের ঠাঁই হচ্ছে চট্টগ্রামের ছোটমনি নিবাসে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে বাজারে ঘুরাফেরা করতে থাকা এই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া থানা পুলিশের হেফাজতে দেয়। এ সময় তার কাছ থেকে পিতা-মাতার নাম ঠিকানা জানতে চাইলে সে তার নিজের নাম মো. ইব্রাহিম ছাড়া অন্য কিছু বলতে পারেনি। এদিকে, পটিয়া থানা পুলিশ তার পরিচয় সনাক্তে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণামূলক পোস্ট দিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চালায়। এখনো পর্যন্ত তার পরিবার বা স্বজনদের […]