নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৫ নম্বর সড়ক। এই সড়কের দুই নম্বর প্লটে চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসারের কার্যালয়। পাঁচতলা ভবনটির নিচতলা পুরোপুরি পরিত্যক্ত প্রায় আট বছর। বৃষ্টি ও জোয়ারে পানি জমায় বাধ্য হয়ে শিক্ষা প্রকৌশলের অফিস সরিয়ে নেয়া হয় নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায়। সেই থেকে এখন পর্যন্ত জেলা শিক্ষা অফিসের নিচতলা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জোয়ার ও বৃষ্টিতে এখনও হাঁটুপানি জমে যায় ভবনের নিচতলায়। ভোগান্তিতে পড়েন এই অফিসের শতাধিক কর্মকর্তা-কর্মচারীসহ সেবাগ্রহীতারা। জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. সাব্বির আহমেদ বলেন, […]