চট্টগ্রামের যাইতুন একাডেমি ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যাইতুন একাডেমির স্কুল কার্যক্রম বন্ধ রাখা হয়। দুপুর সাড়ে ১২টায় যাইতুন একাডেমি ক্যাম্পাস থেকে গাজাবাসীর পক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষক-শিক্ষিকারা পশ্চিম খুলশীতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম ভেটেরেনারি সাইন্স বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে সেখানের শিক্ষার্থী ও শিক্ষকগণ মিছিলে যুক্ত হয়। ইউএসটিসি থেকে আরো একটি মিছিল উক্ত এলাকায় গেলে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদমুখর জনতার ঢল নামে। ভেটেরেনারি সাইন্স বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব […]