চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্ধিগ্ধ আসামি মো. জুবায়েরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলো- রাউজান থানার নওজিসপুর এলাকার জাফর আহমদের ছেলে মো. জুবায়ের (২৯), ফটিকছড়ি থানার দৌলতপুর এলাকার মৃত নাসির খাঁনের ছেলে শাহরিয়ার খান ইফতি (২১) ও নগরীর পাহাড়তলী থানার বাইন্নাপাড়া এলাকার মো. বাহারের ছেলে মো. রিয়াজ প্রকাশ আলভী (২৭)। শনিবার (৩১ মে) দুপুর ১টা ২০ মিনিটে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কট্টালী বণিক পাড়া এলাকা ও পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। […]