এবারের বাংলা নববর্ষ উদযাপন করতে চলেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা। এবারের পহেলা বৈশাখে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দিরা পাচ্ছেন পান্তা-ইলিশ। সাথে থাকছে পান-সুপারিও। রবিবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, দেশের বিভিন্ন কারাগারে পহেলা বৈশাখ আয়োজনের নির্দেশনা দিয়েছে কারা অধিদপ্তর। কারাগারের সামর্থ্য অনুযায়ী নিরাপত্তার মধ্যে সোমবার পহেলা বৈশাখের উৎসব আয়োজন করা হচ্ছে। এবার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হচ্ছে। উন্নত খাবারের পাশাপাশি এবছর বন্দিদের জন্য পান্তা-ইলিশের ব্যবস্থা করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কারাগারের বন্দি শিল্পীদের পাশাপাশি […]