চট্টগ্রামের ঐতিহাসিক ডিসি হিলে পয়লা বৈশাখ বরণের মঞ্চ ভাঙচুরের ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার সন্ধ্যায় মঞ্চ ভাঙচুরের পর উদ্ভূত পরিস্থিতিতে ৪৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ডিসি হিলে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজক সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ।এ ঘটনায় সোমবার কোনো মামলা দায়ের হয়নি এবং আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রতি বছরের মতো এবারও সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে ডিসি হিলে বর্ষবরণ […]