চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: খলিলুর রহমান

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: খলিলুর রহমান

উখিয়া সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৬ | ৬:৩২ অপরাহ্ণ

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। এছাড়াও তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান করেন তিনি। নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে ১৯ নভেম্বর ২০২৬-এর আইসিজে রায়কে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার তাগিদ দেন তিনি।
 
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উখিয়ার ৪ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, ‘দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের নাম উচ্চারণ করেছে। ২০১৭ সালে তাদের ওপর যা ঘটেছে, তা ছিল গণহত্যা।’
 
তিনি অপরাধীদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং মিয়ানমারের আইন ও প্রতিষ্ঠানের সংস্কারের দাবি জানান। এ সময় গাম্বিয়া, ওআইসি, হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আইসিজের বিচারক ও জাতিসংঘের তদন্তসংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও উখিয়া-টেকনাফের স্থানীয়দের প্রশংসা করে খলিলুর রহমান বলেন, সংকটের পুরো দায় বাংলাদেশের একার নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
 
সমাবেশে উপস্থিত রোহিঙ্গারা বিচার, ক্ষতিপূরণ ও নাগরিকত্বসহ নিরাপদে নিজ দেশে ফেরার দাবি জানান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট