চট্টগ্রাম শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হামে উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১২৭০

হামে উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১২৭০

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৬ | ৪:৪৯ অপরাহ্ণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ জন।
 
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৮৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ জন।
 
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৫ জন, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৯৯৬ জন। গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন।
 
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৮ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে।
 
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন