চট্টগ্রাম রবিবার, ১৪ জুন, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় সেলিম হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

সাতকানিয়ায় আলোচিত সেলিম হত্যা: সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

সাতকানিয়া সংবাদদাতা

১৪ জুন, ২০২৬ | ২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় চরতি ইউনিয়নের আলোচিত সেলিম হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আসামি আব্দুল মালেক খান ও মো. আশেক (২৫)। এদের মধ্যে মালেক চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এবং চরতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

র‍্যাব জানান, শনিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে আব্দুল মালেক খানকে এবং বিকেল সাড়ে ৪টায় বাকলিয়া এলাকা থেকে মো. আশেককে গ্রেপ্তার করে র‍্যাব। পরে গ্রেপ্তার আসামিদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/রাকিব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট