চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় হামজা

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় হামজা

অনলাইন ডেস্ক

৯ নভেম্বর, ২০২৬ | ২:১৭ অপরাহ্ণ

প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। সকালে তার সাথে ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদেরও আসার কথা ছিল, কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে তিনি সন্ধ্যায় পৌঁছাতে পারেন।
 
 
ফিফা উইন্ডো শুরু না হওয়ায় প্রথম ম্যাচের আগে হামজাকে ছাড়তে বাধ্য ছিল না তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। ওই সময়ে ক্লাবেরও ম্যাচ থাকায় বাংলাদেশ দলে যোগ দিতে পারেননি তিনি। তবে আজ থেকে নভেম্বরের ফিফা উইন্ডো শুরু হওয়ায় জাতীয় দলের হয়ে খেলতে ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাবগুলো। ফলে হামজার বাংলাদেশে আসার পথে আর কোনো বাধা ছিল না।
 
 
আজ বিকেলেই বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ সামনে রেখে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে দল।
 
 
ইতিমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে হারানোর পর শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত হয় স্বাগতিকদের। এবার হামজার অন্তর্ভুক্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে আরও শক্তি বাড়ল বাংলাদেশের।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন