চট্টগ্রাম শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুলের জয়

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল

রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুলের জয়

ক্রীড়া প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৬ | ১১:২৭ অপরাহ্ণ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের ৪টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে। বিএনপি চট্টগ্রাম মহানগর আয়োজিত টুর্নামেন্টে ২১ আগস্ট শুক্রবারের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।

চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ বনাম রেলওয়ে পাবলিক হাই স্কুলের মধ্যকার অপর খেলাটি ড্র হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ম্যাচটি কোন দলই গোলের দেখা পায়নি। ম্যাচ সেরা হন মিউনিসিপ্যাল স্কুলের মোহাম্মদ তারেক। তাকে পুরস্কৃত করেন, কোচ হায়দার কবির প্রিন্স।

সকালে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ইব্রাহিমের করা একমাত্র গোলে গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যাচ সেরা হন রেলওয়ে স্কুলের জায়েদ হাসান, তাকে পুরস্কৃত করেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য এম এইচ হাসান।

দিনের ৩য় ম্যাচে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় জারিফের করা গোলে হালিশহর আলহাজ মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে হারায়। ম্যাচ সেরা জারিফের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম।

 

৪র্থ ও শেষ ম্যাচে কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ওসমান বিন বশির ২টি ও শাহাদাত হোসেন ১টি গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ কদম মোবারক স্কুলের ওসমান বিন বশির এর হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট