চট্টগ্রাম শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চব্বিশে গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

চব্বিশে গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

নগরীতে শুরু হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় উল্লাস ৫ – ২ গোলে কে এম স্পোর্টিং ক্লাবকে এবং ২য় খেলায় কল্লোল গ্রীন ১৪ – ৫ গোলে স্টার ক্লাবকে পরাজিত করে।

 

২১ আগস্ট শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ অনুশীলন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।

 

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, খেলাধুলা থেকে অনেক কিছু শেখায় আছে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধি পায়। আমি আশা করি খেলাধুলার মাধ্যমে আপনারা সামাজিক কার্যক্রমে যুক্ত থাকবেন। তিনি বলেন, খেলাধুলা প্রাণ হল খেলোয়াড়রা। আপনারা মাঠে খেলবেন আর আমাদের কাজ আপনাদের সহযোগিতা করা।

 

টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন ও সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

 

অনুষ্ঠানে সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির কর্মকতা হারুন উর রশীদ, প্রবীন কুমার ঘোষ, এনামুল হক এনাম, ক্রীড়া সংগঠক জাফর ইকবাল, আবদুল মোমেন বাবু, মোহাম্মদ আনাস, বিএনপি নেতা মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ বেলালস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট