আগামী সেপ্টেম্বরে চীনে অনূর্ধ্ব-২০ পুরুষ জুনিয়র এশিয়া কাপ হকির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। চূড়ান্ত দলটিতে জায়গা পেয়েছেন দেশ সেরা ২৪ জন প্রতিভাবান তরুণ খেলোয়াড়।
দলে রয়েছে, ৩ জন গোলরক্ষক, ৮ জন ডিফেন্ডার, ৬ জন মিডফিল্ডার এবং ৭ জন ফরোয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন।
বাংলাদেশ দল
গোলরক্ষক : মো. মাহমুদ হাসান, মো. রায়হানুল ইসলাম এবং মো. মেহেদী হাসান জিন্নাত।
ডিফেন্ডার : মো. মেহেদী, মো. মুন্না ইসলাম, সুমন্ত চাকমা, মো. সাব্বির রহমান, মো. অমিত হাসান, মো. শামীম আহমেদ, মো. তারেক ইসলাম এবং মো. তৈয়ব আলী।
মিডফিল্ডার : মো. তানভীর রহমান সিয়াম, মো. সোহরাব হোসেন সোটন, মো. আশরাফুল আলম, মো. শিমুল ইসলাম, মো. সাব্বির হোসেন কনক এবং মো. বিশাল আহমেদ।
ফরোয়ার্ড : মো. জনি ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. মাহাদী হাসান, মো. দ্বীন ইসলাম, মো. রিফাত এবং মো. তাওসান হোসেন।
এশিয়া কাপটি অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ালিফায়ার বা বাছাইপর্ব হিসেবে গুরুত্বপূর্ণ।
পূর্বকোণ/আদর/পারভেজ

















