চট্টগ্রাম সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস

লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস

অনলাইন ডেস্ক

১০ আগস্ট, ২০২৬ | ৮:৫৪ অপরাহ্ণ

বিশ্বের অন্যতম বৃহৎ বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস লিভারপুলের একটি অংশের মালিকানা কেনার চুক্তির দ্বারপ্রান্তে রয়েছেন। এমনকি চলতি সপ্তাহেই এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সাল থেকে লিভারপুল নিয়ন্ত্রণকারী সংস্থা ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) এই চুক্তিটি ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে তিনজন প্রভাবশালী ও ধনকুবের বিনিয়োগকারী লিভারপুলের মালিকানা কাঠামোতে যুক্ত হতে যাচ্ছেন।

ধারণা করা হয়, বেজোসের সম্পদের পরিমাণ ২৮০ বিলিয়ন ডলারেরও বেশি, অন্যদিকে স্যাভেরিনের মোট সম্পদের পরিমাণ ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। অমিত ভাটিয়া হলেন ভারতীয় ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালের জামাতা এবং তিনি পূর্বে দ্য চ্যাম্পিয়নশিপের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের শেয়ারহোল্ডার ছিলেন।

প্রস্তাবিত এই বিনিয়োগের পর লিভারপুলের বাজারমূল্য দাঁড়াবে প্রায় ৬ বিলিয়ন ডলারে। যা ফুটবল ক্লাবের ইতিহাসে অন্যতম বড় একটি লেনদেন হতে যাচ্ছে। ক্লাবটির ৩০ শতাংশের কিছুটা বেশি মালিকানা অধিগ্রহণ করতে যাচ্ছেন তারা।

২০১০ সালে লিভারপুল যখন চরম আর্থিক সংকটে ভুগছিল তখন এফএসজি প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটি কিনে নেয়। এরপর থেকে লিভারপুল তাদের ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ ট্রফি এবং দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে।

বস্টন রেড সক্স এবং পিটসবার্গ পেঙ্গুইনসের মালিক এফএসজি গত মাসে নিশ্চিত করেছে অমিত ভাটিয়ার কনসোর্টিয়াম কৌশলগতভাবে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সূত্র: স্কাই নিউজ

পূর্বকোণ/আদর/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট