শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের মধ্যে বুট ও জার্সি হস্তান্তর অনুষ্ঠান ৮ আগস্ট শনিবার স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক আজাদ হোসাইনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা ও সিজেকেএস কাউন্সিলর মো. আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তর) শওকত আজম খাজা। বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাওসার হোসেন বাবু, সাবেক ছাত্রদল নেতা ৩০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্ল্যাহ তৌহিদ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমান।
পূর্বকোণ/কিরণ/পারভেজ
















