চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

১৪ আগস্ট শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল

১৪ আগস্ট শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

১ আগস্ট, ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৪ আগস্ট থেকে। ১ আগস্ট শনিবার দুপুরে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নগরীর অর্ধশত স্কুল দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা আমীর খসরু মাহামুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক পরিষদের সদস্য ও নগর বিএনপি সভাপতি এরশাদ উল্লাহ এমপি। বিভিন্ন উপ-কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য কামরুল ইসলাম, জাফর আহমদ, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও নগর বিএনপি সদস্য মসিউল আলম স্বপন, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসাইন, নগর যুবদলের সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবর, মহানগর তাতীদল আহবায়ক হাফিজ সেলিম, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ , ২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির আহবায়ক তৌহিদুস সালাম নিশাদ, ৪১নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজম, ক্রীড়া সংগঠক জাহেদুল হাসান, জাতীয়তাবাদী ক্রীড়া দলের শোয়েব আহমেদ, মো. মামুন উদ্দিন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, সোহেল হোসেন প্রমুখ।

 

টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রতিটি স্কুল দলের ২০ জন করে খেলোয়াড়কে এরইমধ্যে কমিটির পক্ষ থেকে বুট প্রদান করা হয়েছে। খেলা শুরুর পূর্বে কমিটির পক্ষ থেকে অংশগ্রহনকারী স্কুল দলের খেলোয়াড়দের জার্সি ও অন্যান্য সামগ্রী প্রদান করা হবে।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট