বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আয়োজনে তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সরকারি শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শোয়াইব।
সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম গিয়াস উদ্দিন বাবর’র সভাপতিত্বে ও চঞ্চল বিশ্বাস’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কোর্স পরিচালক ও ভলিবল ফেডারেশনের রেফারিজ কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, প্রাক্তন ভলিবল খেলোয়াড় সিরাজুল ইসলাম মজনু, হকি ফেডারেশন এ্যাডহক কমিটির সদস্য নুর হোসেন, কোর্স কো অর্ডিনেটর খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক, জিকু কুমার নাথ, নাহিদ হাসান, আসলাম হোসাইন ও আলমগীর কবির। তিনব্যাপী এই কোর্সে বিভিন্ন জেলার ৮৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
পূর্বকোণ/কিরণ















