চট্টগ্রাম রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আরেকটি সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

আরেকটি সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই, ২০২৬ | ১০:২৫ অপরাহ্ণ

আগস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাবে। ডারউইনে হবে প্রথম টেস্ট। আজ রবিবার সেই ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর কয়েক ঘণ্টা পর আরেকটি সফরের সিরিজের জন্য স্কোয়াড দিলো তারা।

 

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। আসন্ন এই সিরিজের জন্যই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। যেখানে দলে আছেন জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও আমিনুল ইসলাম বিপ্লবের মতো তারকা ক্রিকেটার।

 

আগামীকাল (সোমবার) দেশ ছেড়ে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১লা আগস্ট। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৩ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ‘এ’ দল। ৭ আগস্ট আবারও তাদের সঙ্গে খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৯ আগস্ট।

 

পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল আগামী ১২ আগস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলবে। সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। ১৬ আগস্ট শুরু হবে সেই সিরিজ। ২৩ আগস্ট দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ। ২৭ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ।

 

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড এ থাকছে-
জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন, সামিউন বাসির রাতুল, মঈন খান, রোহানাত দৌল্লা বর্ষণ, এনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম অঙ্কন, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, আবু হাশিম, হাবিবুর রহমান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন