চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

স্প্যানিশদের উচ্ছ্বসিত প্রশংসাও করেন ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো

‘স্পেন জিতবে এবং সেটা খুব সহজে’

অনলাইন ডেস্ক

১৯ জুলাই, ২০২৬ | ৫:৫৮ অপরাহ্ণ

বিশ্বকাপ ফাইনালের উন্মাদনায় বুঁদ ফুটবল আঙিনা। লিওনেল মেসির আর্জেন্টিনা নাকি লামিনে ইয়ামালের স্পেন; শেষ পর্যন্ত কাদের হাতে উঠবে ট্রফি? এনিয়ে চলছে তুমুল আলোচনা। সেই স্রোতে গা ভাসিয়ে এবার নিজের পছন্দের কথাও জানালেন ব্রাজিলের গ্রেট রোনালদো।

 

মেটলাইফ স্টেডিয়ামে ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে স্পেন ও আর্জেন্টিনা। বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হবে ইউরো ও কোপা আমেরিকার বর্তমান দুই চ্যাম্পিয়ন।

 

একের পর এক প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার সুযোগ তাদের সামনে।

 

আর দারুণ ছন্দে থাকা স্পেনকে হাতছানি দিচ্ছে দ্বিতীয় শিরোপা। ২০১০ সালে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

 

ফাইনালের আগে দুই দলের শক্তি-সামর্থ্য, দুর্বলতা নিয়ে হচ্ছে বিশ্লেষণ। কে জিতবে, এনিয়ে ভবিষ্যদ্বাণী করছেন অনেকে। কেউ কেউ এগিয়ে রাখছেন নিজের পছন্দের দলকে। আবার নিরপেক্ষ জায়গা থেকেও বিচার করছেন অনেকে।

 

ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার রোনালদোর বিশ্বাস, খুব সহজেই আর্জেন্টিনাকে হারিয়ে দেবে স্পেন।

 

“স্পেন জিতবে এবং সহজেই জিতবে। ফ্রান্সের পাশাপাশি তারা আসরের শুরু থেকেই ফেভারিট ছিল।”

 

এরপর লুইস দে লা ফুয়েন্তের কোচিংয়ে ২০২৪ সালে ইউরো জেতা স্প্যানিশদের উচ্ছ্বসিত প্রশংসায় ভাসান রোনালদো।

 

“স্পেন চমৎকার ফুটবল খেলছে। এটা (খেলার ধরন) তাদের ডিএনএ-তে আছে। এমন ফুটবল তারা অনেক বছর ধরে খেলছে, তাদের ফুটবলাররা ছোটবেলা থেকেই এভাবে খেলে আসছে।”

 

পূর্বকোণ/রেহেনুমা /পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট