চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, লক্ষ্য সিরিজ জয়

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, লক্ষ্য সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই, ২০২৬ | ৪:৩৯ অপরাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হওয়ার শঙ্কায় তাওহীদ হৃদয়ের দল।

 

যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচটি জিততে পারলে অন্তত টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ। রবিবার বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতেছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক সিকান্দার রাজা।

 

সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে আব্দুল গাফফার সাকলাইনকে। এ ছাড়া নুরুল হাসান সোহানের জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। প্রায় সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন এই অলরাউন্ডার।

 

বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও আব্দুল গাফফার সাকলাইন।

 

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, টিনোটেন্ডা মাপোসা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট