চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরল আর্জেন্টিনা, দুই নম্বরে স্পেন

অনলাইন ডেস্ক

১৬ জুলাই, ২০২৬ | ৯:৩০ অপরাহ্ণ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরল আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর দিন ১১ জুনও র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা। পরে ফ্রান্সের কাছে শীর্ষস্থান হারায় দলটি। আর্জেন্টিনা আবার শীর্ষস্থানে ফিরল বিশ্বকাপ ফাইনাল নিশ্চিতের পর। ফ্রান্স নেমে গেছে তিন নম্বরে। বিশ্বকাপের আরেক ফাইনালিস্ট স্পেন আছে দুই নম্বরে।

তবে এই শীর্ষস্থানই আবার বয়ে এনেছে এক অদ্ভুত চ্যালেঞ্জ। আধুনিক ফিফা র‌্যাংকিং চালু হওয়ার পর বিশ্বকাপ শুরুর সময় শীর্ষে থাকা কোনো দলই শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি। এবার তাই শিরোপা ধরে রাখার পাশাপাশি সেই বহুল আলোচিত ‘অভিশাপ’ ভাঙার সুযোগও পেয়েছে আর্জেন্টিনা।গতকাল রাতে সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করার পর আর্জেন্টিনা টপকে গেছে ফ্রান্সকে।স্পেনের কাছে হেরে ফরাসিরা নেমে গেছে তিন নম্বরে। অন্যদিকে স্পেন উঠে এসেছে দুই নম্বরে।ফলে বিশ্বচ্যাম্পিয়নরা আবারও বসেছে র‌্যাংকিংয়ের শীর্ষে।

বিশ্বকাপ শুরুর সময়ও এক নম্বরে ছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট চলাকালে এক পর্যায়ে সেই অবস্থান হারিয়ে ফ্রান্সের পেছনে চলে যায় তারা। সেমিফাইনালের আগে ফ্রান্স ছিল শীর্ষে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আবারও র‌্যাংকিংয়ের সিংহাসন ফিরে পেয়েছে স্কালোনির শিষ্যরা।

বিশ্বকাপ শুরুর আগে সর্বশেষ ফিফা উইন্ডোতে প্রতিদ্বন্দ্বীদের হোঁচট খাওয়ার সুযোগ কাজে লাগিয়েই শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। সে সময় ফ্রান্স ২-১ গোলে আইভরি কোস্টের কাছে হেরেছিল, আর স্পেন ১-১ গোলে ড্র করেছিল ইরাকের সঙ্গে। পরে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জিতে নিজেদের অবস্থান আরও শক্ত করেছিল আলবিসেলেস্তেরা।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট