চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

১৬ জুলাই, ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ণ

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৬ জুলাই) রাত ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত দীপ্ত চৌধুরী (২৪) শহরের মালনীরোড এলাকার বাদল চৌধুরীর ছেলে । তিনি নেত্রকোণা সরকারি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

নিহতের বাবা বাদল চৌধুরী বলেন, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাতে বাসা থেকে বের হয়ে শহরের শহীদ মিনার এলাকায় গিয়েছিল দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে খুশি সমর্থকেরা আনন্দ উল্লাস করছিল। তখন একটি দ্বিতল ভবনের ছাদ থেকে এই আনন্দ-উল্লাসের ভিডিও ধারণ করছিল দীপ্ত। এসময় অসতর্কতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে গেলে সে ছিটকে ছাদ থেকে নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট