চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

২৯ মিনিটে ব্রাজিলের জালে জাপানের গোল

অনলাইন ডেস্ক

২৯ জুন, ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ

হাইড্রেশন ব্রেকের পরপর জাপান ব্রাজিলের জালে গোল করলো কাইশু সানোর। ২৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে গেল জাপান।  ব্রাজিলের ডিফেন্ডারদের নাচিয়ে ড্রিবলিংয়ের চমৎকার এক প্রদর্শনী দেখালেন এই জাপানি মিডফিল্ডার। একে একে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বক্সের ঠিক বাইরে থেকে নিলেন এক দুর্দান্ত কোণাকুণি শট! বল ব্রাজিলের রক্ষণ ভেঙে আশ্রয় নিল জালের বাঁ দিকের একদম নিচের কোণায়। আলিসনের মতো বিশ্বসেরা গোলকিপারেরও সাধ্য ছিল না সেই বুলেট গতির শট ঠেকানোর। স্তব্ধ ব্রাজিল শিবির, হিউস্টনে উল্লাসে মাতল ব্লু সামুরাইরা!

 

জাপানের জার্সি গায়ে কাইশু সানোর প্রথম আন্তর্জাতিক গোল এটি—আর কী দারুণ এক মুহূর্তেই না সেটি পেলেন তিনি! এই গোলের পেছনে অবশ্য নিজেদের ভুলেই বেশি কপাল পুড়েছে ব্রাজিলের। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ হারাল তারা, আর এরপরই সানোকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। মাঠের প্রায় অর্ধেকটা দৌড়ে এসে ডি বক্সের বাইরে থেকে প্রায় বিনা বাধায় দূরপাল্লার শটে এই গোল করলেন তিনি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন