চট্টগ্রাম সোমবার, ২৯ জুন, ২০২৬

সর্বশেষ:

রাউজান নোয়াপাড়া ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাউজান নোয়াপাড়া ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২৯ জুন, ২০২৬ | ৭:৩৩ অপরাহ্ণ

রাউজান নোয়াপাড়া ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২৮ জুন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইসকান্দার আলম। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের নবনিযুক্ত সভাপতি খুরশিদ আলম। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল মোমেন, মোহাম্মদ হাবিব উল্লাহ, শামসুল হক বাবু এবং মো. নুরুল আবছার।

স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন নাজমুন আখতার, উৎপল কুমার চৌধুরী, আশুতোষ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, অনুপ কুমার নাথ, আহমেদ হোসাইন, মোহাম্মদ আবু তৈয়ব, শেখ বিবি কাউসার, নীলিমা দাশ ও সালসাবিল করিম চৌধুরী।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় নবগঠিত গভর্নিংবডিকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজের শিক্ষা, প্রশাসন, অবকাঠামো ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় নোয়াপাড়া ডিগ্রি কলেজ ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন