অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের গতি ও আগ্রাসী বোলিংয়ের ঝলক দেখালেন নাহিদ রানা। দারুণ ফর্মে থাকা এই পেসার ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪ নম্বরে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তানজিদ হাসান তামিম।
বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে দেখা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নেওয়ার সুবাদে বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা। তার ঝুলিতে এখন ৫৩৫ রেটিং পয়েন্ট। যা তার ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট। ১২ ওয়ানডেতে তার ২৫ উইকেট এল ২১.৮ গড়ে।
বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে অনেকগুলো পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে সামনে থেকে ভূমিকা রাখা আবরার আহমেদ ২ ধাপ এগিয়ে উঠেছেন ২ নম্বরে। তার উন্নতিতে ইংল্যান্ডের জফরা আর্চার ও দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ৩ ও ৪ নম্বরে নেমেছেন। মহেশ থিকশানা একধাপ এগিয়ে উঠেছেন পাঁচে। মেহেদী হাসান মিরাজ ৮ নম্বরেই আছেন। ৪ ধাপ এগিয়ে তার পরে শাহিন শাহ আফ্রিদি।
অন্যদিকে, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান।
বাংলাদেশের ৩ উইকেট শিকার করা অস্ট্রেলিয়ার নাথান এলিস ১৩ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠেছেন, মোস্তাফিজুর রহমান ২ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে নাজমুল হোসেন শান্ত ধাপ ২ ধাপ এগিয়ে ২৯, তানজিদ হাসান ৭ ধাপ এগিয়ে ৩৩, জাকের আলী ২ ধাপ এগিয়ে ৭৯ নম্বরে উঠেছেন।
টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা তিনটি পজিশনেই পরিবর্তন এসেছে। লর্ডসের স্লো পিচে হাফসেঞ্চুরি করা হ্যারি ব্রুক তার সতীর্থ জো রুটের কাছ থেকে শীর্ষ স্থানটি কেড়ে নিয়েছেন। এক ধাপ এগিয়ে ট্রাভিস হেড উঠেছেন দুইয়ে। রুট নেমে গেছেন তিনে। কামিন্দু মেন্ডিস ১ ও শুভমান গিল ২ ধাপ এগিয়ে উঠেছেন যথাক্রমে ৫ ও ৮ নম্বরে।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে মার্কো জানসেন, স্কট বোল্যান্ড ও নোমাল আলী একধাপ করে উন্নতিতে যথাক্রমে ৪, ৫ ও ৬ নম্বরে উঠেছেন। ইংল্যান্ডের গুস অ্যাটকিনসন ৭ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন।
পূর্বকোণ/আদর/পারভেজ

















