চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন বোলিং কোচ টেইট

বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন বোলিং কোচ টেইট

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৬ | ৮:০৪ অপরাহ্ণ

অবশেষে সত্য হলো গুঞ্জনই। শন টেইট বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন পারিবারিক কারণ দেখিয়ে । বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের বোলিং কোচের চাকরি ছাড়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিদায়বেলায় বাংলাদেশ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে টেইট বলেন, ‘বাংলাদেশ দলের মেধাবী, প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার এবং স্টাফদের সঙ্গে কাজ করা একটা গর্বের বিষয় ছিল। এটা সহজ সিদ্ধান্ত ছিল না (চাকরি ছাড়া), তবে আমি বিসিবিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

টাইগার পেসারদের নিয়ে টেইট বলেন, ‘আমি গর্বিত, পেসাররা এখন পর্যন্ত যা অর্জন করেছে এবং তাদের দারুণ একটি ভবিষ্যত আছে। সামনে তারা অনেক সাফল্য অর্জন করবে, এই কামনা করি।’

এদিকে টেইটের বদলি হিসেবে আপদকালীন কোচ হিসেবে পেস বোলিং ইউনিট সামলাবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিকল্প না পেলে জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে থাকবেন তিনি। বর্তমানে এইচপি দলের কোচ হিসেবে কাজ করছেন তালহা।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট