চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ভারতের কাছে ৩–০ গোলে হার, রানার্সআপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতের কাছে ৩–০ গোলে হার, রানার্সআপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

৩১ মে, ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩–০ গোলে জয় পেয়েছে স্বাগতিক ভারত। রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ভারতের হয়ে গোল করেন পিয়ারি, লিন্ডা ও মালাভিকা।

 

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধের ৩৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। এরপর সমতায় ফেরার কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ফলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

 

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলা ছিল অনেকটাই এলোমেলো। নিজেদের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি রক্ষণেও বারবার ভুল করেছে দলটি। সেই সুযোগে আরও দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। শেষ পর্যন্ত ৩–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

 

এই হারের ফলে গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপসেরা হয়েছে ভারত। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের অন্যতম শক্তিশালী দল নেপাল সাফের গত সাত আসরের মধ্যে ছয়বারই ফাইনাল খেলেছে। এবারও দলটি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন