চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দক্ষিণ রূপকানিয়া ফুটবল একাডেমির ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকাল ৩ টায় দক্ষিণ রূপকানিয়া ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ম্যাচটি শুরু হয়।
টানটান উত্তেজনা ও দর্শকদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মুখোমুখি হয় টিম রূপকানিয়া কিংস ও টিম রূপকানিয়া ফাইটার্স ।
নির্ধারিত সময়ে ফলাফল নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। সেখানে ৫-৪ গোলে জয় তুলে নেয় রূপকানিয়া কিংস।
ডিফেন্ডার্স অব বাংলাদেশ ও আল-আমিন পাড়া স্পোর্টিং ক্লাবের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এলাকার তরুণদের এই সুন্দর আয়োজনে উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
পূর্বকোণ/রাকিব/পারভেজ
















