মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কোস্টগার্ডের সহায়তায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়া সমুদ্র সৈকত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও এক নারী নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত ৭টায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত […]