বাংলাদেশের তিনটি বড় শিল্প প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে এক বছরে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের সয়াবিন বীজ কেনার জন্য ‘লেটার অব ইন্টেন্ট (এলওআই)’ সই করেছে। প্রতিষ্ঠানগুলো হলো-মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিটি গ্রুপ ও ডেল্টা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে ঢাকার মার্কিন দূতাবাস, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) ও ইউএস সয় আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে তিন প্রতিষ্ঠানের মধ্যে এলওআই সই হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে […]