মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ায় শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বর্হিগমন ও আগমনী মিলিয়ে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। সেগুলো মধ্যে মধ্যে শনিবার ৬টি, রবিবার ১৪টি ও সোমবার সকাল পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে গতকাল রবিবার রাতে সালাম এয়ারওয়েজের ওভি-৪০৩ ও সোমবার সকাল ৮টায় ওভি-৪০১ ফ্লাইট দুটি মাস্কাট থেকে […]