চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাউজানে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও পাইপগান উদ্ধার

রাউজানে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও পাইপগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৬ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় একটি একনলা বন্দুক ও একটি দুইনলা পাইপ গান উদ্ধার করেছে র‌্যাব-৭।

 

সোমবার (১৮ মে) সকাল পৌনে ৮টায় রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় একটি বাড়ির পিছন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় ওসমান নামে এক ব্যক্তির বাড়ির পিছনে একটি গাছের নিচ থেকে বন্দুক ও পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট