চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে জমির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের পর তার বসতঘর তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল, ২টি তাজা গুলি ও ১টি রামদা উদ্ধার করা হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাহারছড়ার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক জমির উদ্দিন বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একজন তালিকাভুক্ত আসামি। সেনাবাহিনী জানায়, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে তথ্য […]