চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকার মো. ইউসুফের ছেলে মো. জাবেদ হোসেন (২৮), মৃত মনসুর আলমের স্ত্রী মোসা.কামরুন নাহার (৩৩) ও জিরি ইউনিয়নের জিরি এলাকার নাসির মেম্বারের বাড়ির বাসিন্দা শহিদুল ইসলাম রাসেল (২৭) পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি পটিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার পলাতক দুই আসামি জাবেদ হোসেন ও মোসা.কামরুন নাহারকে […]