চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

২১ মে, ২০২৬ | ৪:৩৮ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু, আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু।

 

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।

 

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ২০৮। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু।

 

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ শিশু, আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ শিশু। মোট মৃত্যু ৪৮৮।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট