চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

চট্টগ্রামে হামকা গ্রুপের হামকা নুর আলম গ্রেপ্তার

চট্টগ্রামে হামকা গ্রুপের হামকা নুর আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬ | ৪:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে ১৪ মামলার আসামি হামকা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার মো. নুরুল আলম প্রকাশ হামকা নুর আলম (৫১) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর এলাকার সিরাজুল ইসলাম প্রকাশ শফিকুল ইসলামের ছেলে।

 

বুধবার (২০ মে) ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। তিনি জানান, ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকা থেকে গতকাল হামকা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীসহ দেশের বিভিন্ন থানায় মারামারি, মাদক, ছিনতাই, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি সহ অস্ত্র আইনে ১৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালকে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট