চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, দুইটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গুলি ও ৪টি রামদা উদ্ধার করেছে র্যাব। সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার সরল ইউনিয়ন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, সরল ইউনিয়নে কিছু ব্যক্তি অস্ত্র নিয়ে এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইটি বস্তা ফেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে ওই বস্তাগুলো থেকে একটি বিদেশি রিভলবার, দুইটি একনলা বন্দুক, বিপুল পরিমাণ গুলি ও ৪টি রামদা উদ্ধার করেছে র্যাব। র্যাব-৭ এর সহকারী পরিচালক […]